আনোয়ারায় পিশাচ ধরা

আনোয়ারা ১৩ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে আবদুল আলীম (৫৬) নামে এক পিশাচকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নে ফাজ উল্লাহ মাঝির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেপ্তার আবদুল আলীম বৈরাগ ইউনিয়নের পূর্ববৈরাগ গ্রামের মরহুম আফাজ উল্লাহ মাঝির ছেলে। ভিকটিম শিশু বৈরাগ এলাকায় একটি গ্যারেজের মেকানিকের সহকারীর কাজ করে।

আরও পড়ুন : চট্টগ্রামে ২ পিশাচকে ধরল পুলিশ

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে আবদুল আলীম তার গাড়ি মেরামতের কথা বলে ওই শিশুকে একটি ভাড়া বাসায় নিয়ে যায়। এরপর কাজের টাকা দেওয়ার কথা বলে শিশুকে বাসার ওপরে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনার বিস্তারিত তার মাকে জানায়। এরপর শিশুর বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ভিকটিম শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে

জিইউটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm