আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

রাউজানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নুর আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) আগুন পোহাতে গিয়ে পরনের কাপড়ে আগুন লেগে যায় ওই বৃদ্ধার।

আরও পড়ুন : রাউজানে আগুনে পুড়ল ৭ দোকান

নিহত আয়েশা বেগম উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজুরপাড়া এলাকার মৃত মনু মিয়ার স্ত্রী।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত শুক্রবার আগুন পোহাতে গিয়ে আয়েশা বেগমের পরনের কাপড়ে আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm