বিসিবি নির্বাচনে নেই তামিম

গুঞ্জনটা কাল (৩০ সেপ্টেম্বর) থেকেই শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনটা যে স্রেফ গুঞ্জন নয়, আজ (১ অক্টোবর) সকালেই তা পরিষ্কার হলো। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি।

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আজই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

কাল থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল— নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যাপারে কাল রাতেই জরুরি সভায় বসছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।

কাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাল রুলসহ এ আদেশ দেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm