নানুপুর বাজারে রাতের আগুনে কোটি টাকার ক্ষতি

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নানুপুর বাজারের মির্জা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাত হওয়ায় বাজারে তখন লোকজন তেমন ছিল না। হঠাৎ মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm