২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। তাই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেয় আইসিসি। তবে এবারের আসরে অংশ নিতে না পারলেও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। অর্থাৎ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে টাইগাররা!

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশ নিতে যাওয়া ১২ দলের নাম নিশ্চিত করেছে আইসিসি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বাগতিক সুবিধায় সরাসরি অংশগ্রহণ করবে। আইসিসির নীতিমালা অনুযায়ী, চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আট দল ২০২৮ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।

এবারের বিশ্বকাপ থেকে বাদ পড়া পরের বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সুপার এইটের আট দলসহ মোট দল ৯টি। তাদের বাইরে আইসিসি র‌্যাঙ্কিংয়ে (৯ মার্চ ফাইনালের পরদিন পর্যন্ত) পরের তিনটি স্থান নিশ্চিত বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের।

সব মিলিয়ে ২০ দলের এই টুর্নামেন্টে ১২টি দল সরাসরি খেলবে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm