কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নিহতের বাড়ির পেছনের একটি ছোট খালে ভাসমান লাশ দেখে শনাক্ত করে স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন : ২ যুবককে খুনের পর বস্তাবন্দী লাশ ভাসানো হলো নাফ নদীতে
স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে খুন করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ খাল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।
বিডি/আরবি


