চকরিয়ায় বিলুপ্ত প্রজাতির ১টি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় মো. হাদিস রহমান (৪০) নামের এক পাচারকারীকে আটক করা হয়।
সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
আটক হাদিস রহমান রাজধানী ঢাকার মীরপুর-১১, রোড নং-৩ কাঁচাবাজার-সংলগ্ন এলাকার সুলতান মিয়ার ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। পাচারের জন্য চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার একটি বাড়িতে বেশকিছু বন্যপ্রাণী মজুত করা হয়। গোপনে সূত্রে এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনতি বন্যপ্রাণী ও অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ আলোকিত চট্টগ্রামকে বলেন বলেন, হাদিস রহমানের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
