জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ—চট্টগ্রাম জেলার দলনেতা বিপ্লব দে পার্থ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রাথমিক পর্ব শেষ। চূড়ান্ত পর্বে অংশ নিতে চট্টগ্রাম জেলা ফুটবল দলের দলনেতা মনোনীত হয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিপ্লব দে পার্থ।

এর আগে দেশের ৬৪ জেলার ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর প্রাথমিক পর্ব। প্রাথমিক পর্বে কর্ণফুলী জোনে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়।

চূড়ান্ত পর্বে আট বিভাগের ৮টি অঞ্চলিক চ্যাম্পিয়ন দল দুই গ্রুপে ভাগ হয়ে যাবে। আগামী ১৩ জুন থেকে রাজধানী ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্ব।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm