নারীদের বিশ্বকাপ ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে করতে পারেনি দেড়শ রানও। ওপেনার বাইয়া হায়দারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ৩৮ ওভার ৩ বলে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ফারজানা হক ১৭ বলে ২ রান করে আউট হয়ে যান। ৭ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ব্যর্থ শারমিন আক্তার। তার ব্যাট থেকে আসে ১০ রান।
৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ককে সঙ্গে নিয়ে ৬২ রান যোগ করেন ঝিলিক। ২৩ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে সেই জুটি।
সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সারেন ঝিলিক। বিশ্বকাপের বড় মঞ্চে ৭৭ বলে ঝিলিক অপরাজিত ছিলেন ৫৪ রানে। ১৯ বলে অপরাজিত ২৪ রান করেন মুস্তারি।
এর আগে বল হাতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট নেই পাকিস্তানের। ২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে জুটিটা বড় হতে দেননি নাহিদা আক্তার। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ১৭ রান করেছেন মুনিবা।শামিমকেও ফেরান নাহিদা। বাঁহাতি এই স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেন শামিম। ফাতিমা ৩৩ বলে ২২ রান করেন। ডায়ানা ২২ বলে অপরাজিত ছিলেন ১৬ রানে।
বাংলাদেশের হয়ে ৫ রানে ৩ উইকেট নেন স্বর্ণা। মারুফা ও নাহিদা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
আলোকিত চট্টগ্রাম
