রাস্তার পাশে মরা গাছ ভেঙে অটোরিকশার ৩ যাত্রী আহত   

রাউজানে রাস্তার পাশে থাকা মরা গাছ পড়ে অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চুয়েট গেইটের পূর্ব পাশে ইমাম গাজ্জালী কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা দৌড়ে এসে আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা নুর খান বলেন, রাস্তার পাশে মরা শুকনা গাছগুলো কাটা না হলে যেকোনো সময়ে ভেঙে পড়ে প্রাণহানির শঙ্কা রয়েছে।

রাউজানের মদুনাঘাট এলাকা থেকে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা লিচু বাগান পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ মরে শুকিয়ে গেছে। সড়কের পাশে মরে যাওয়া শুকনা গাছ কিছুদিন আগে রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের সড়কে ভেঙে পড়ে। তবে কোনো যানবাহনের ওপর না পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে ভেঙে পাড়া মরা শুকনা গাছ স্থানীয়রা সরিয়ে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm