দুর্গাপূজা শুধু উৎসব নয়, আদ্যাশক্তির আরাধনা

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ বলেন, দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তিই হচ্ছেন দেবী দুর্গা। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি আদ্যাশক্তির আরাধনা। মা দুর্গা হলেন সর্বশক্তি স্বরূপিণী, যিনি একইসাথে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। দুর্গতিনাশিনী দেবী দুর্গা যেমন অত্যাচারী অসুর শক্তিকে বিনাশ করেন, তেমনি তিনি আমাদের ভেতরের অসুর বা পশুভাব হিংসা, স্বার্থপরতা নাশ করে দেবভাব জাগ্রত করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদের ৬ দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজারী বাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজনের সূচনা হয় মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী পঞ্চমাতা বিগ্রহবাড়ি ও সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী। এতে আশীর্বাদক ছিলেন তুলসীধাম আশ্রমের মোহন্ত ও ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী)।

হাজারী লেইন দুর্গোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক প্রশান্ত পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবু প্রসাদ দাশ। বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক মৃদুল কান্তি দে, লায়ন ড. শ্রীরাম আচার্য্য, স্বাগতম সিং, সুশান্ত পান্ডে, প্রিয়ম দে, রাজীব মল্লিক, কিশোর দে, তন্ময় পাল, শুভ নাথ, সোম সিং, অভিক দাশ এবং ওম সিং।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm