রক্তাক্ত রঞ্জনের লাশের পাশে অর্ধনগ্ন স্ত্রী, কী ঘটেছিল সেই রাতে?

অর্ধনগ্ন অবস্থায় বিলাপ করছেন স্ত্রী। আর পাশে রক্তাক্ত স্বামী রঞ্জন চাকমার লাশ। পালনোর সময় বিরেল চাকমা নামে একজনকে আটক করেছেন স্থানীয়রা। তবে কী কারণে এই খুন, কী হয়েছিল রঞ্জনের স্ত্রীর সঙ্গে— সেই রাত ঘিরেই এখন সব রহস্য।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে শহরের উত্তরণ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহতের রঞ্জন চাকমা ও আটক বিরেল চাকমার বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।

সূত্র জানায়, বিরেল চাকমা কয়েক মাস ধরে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিকের ভেতরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। আর নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজার আসেন বেচার জন্য। পরিচয়ের সুবাদে তারা আশ্রয় নেন বিরেলের বাসায়।

তবে আরেকটি সূত্র বলছে, ঘাতক বিরেল চাকমা ও রঞ্জন চাকমা স্থানীয় সুপারির বাগানে চাকরি করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বিরেল ও রঞ্জন একসঙ্গে মদ পান করছিলেন। এ সময় পাশের আরেক কক্ষে ছিলেন রঞ্জনের স্ত্রী। মদ পানের একপর্যায়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণ করতে ওই কক্ষে যান বিরেল। পরে বিষয়টি রঞ্জনকে জানান স্ত্রী। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রঞ্জনকে ছুরি দিয়ে জবাই করে খুন করে বিরেল।

খুনের পর ব্যাগ নিয়ে পালাচ্ছিল বিরেল। কিন্তু রক্তমাখা হাত দেখে স্থানীয় কয়েকজন তাকে আটক করে। এরপর বাড়িতে গিয়ে দেখেন জবাই করা রঞ্জনের রক্তাক্ত লাশ। তার পাশে অর্ধনগ্ন অবস্থায় বিলাপ করছেন স্ত্রী। পরে বিরেল খুন করার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘাতককে বিরেলকে গ্রেপ্তার করে এবং মরদেহ মর্গে পাঠায়।

যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক থানা হাজতে আছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ঘাতক মদ্যপ ছিলেন। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm