কক্সবাজারে ঝাউবাগানে সাংবাদিকের ঝুলন্ত লাশ

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত তীরবর্তী ঝাউবাগানের গাছে ঝুলছে মো. আমিন (২৫) নামে এক সাংবাদিকের লাশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সৈকতের গলফ মাঠ সংলগ্ন ঝাউবাগানের ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

মো. আমিন ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, লাশ উদ্ধারের সময় পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে। টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর রাত ৯ টা ২০ মিনিট উল্লেখ ছিল।

এদিকে সাংবাদিক আমিনের এই মৃত্যুকে ‘রহস্যজনক’ উল্লেখ করে তার বেশ কয়েকজন সহকর্মী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

বিডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm