হালদা নদী থেকে একটি মরা ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (২৫ অগাস্ট) দুপুরে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নে হালদা নদীর শাখা খাল কাটাখালির মুখ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়রা একটি মরা ডলফিন ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দিলে তারা গিয়ে সেটি উদ্ধার করে। ডলফিনটির ওজন ২৫/৩০ কেজি হতে পারে। শরীরে আঘাতের লম্বা একটি চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি ইঞ্জিনচালিত কোনো যানের আঘাত হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ডলফিনটির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আমার কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে যাচ্ছে। তারা উদ্ধার করা ডলফিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম
