‘না’ ভোট চালু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নয়

‘না’ ভোট চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো বিজয়ী হওয়ার সুযোগ থাকছে না। এক্ষেত্রে প্রার্থী একজন থাকলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে।

সোমবার (১১ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে না ভোটের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। না ভোটের চেয়ে ওই প্রার্থী বেশি ভোট পেলে তবেই নির্বাচিত হবেন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, যদি কোথাও একজন প্রার্থী হয়, যে বিনা ভোটে নির্বাচিত হবে, এক্ষেত্রে না ভোট থাকবে। যদি না ভোট বেশি হয়, তাহলে ফের নির্বাচন হবে। পরের নির্বাচনেও যদি একক প্রার্থী থাকে, তবে আর ভোট হবে না। ওই প্রার্থীই নির্বাচিত হবেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm