চট্টগ্রাম করোনার চেয়েও বাড়ছে ডেঙ্গু রোগী। নগর ও উপজেলায় প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় যেখানে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের সেখানে ডেঙ্গু আক্রান্ত ২৩ জন। এর আগের দিনও ডেঙ্গু আক্রান্ত হন ২৩ জন। অথচ সেদিন কেউই করোনায় আক্রান্ত হননি।
রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : শনাক্তহীন দিনেও মৃত্যু!
প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি দশটি ল্যাবে ৮৬ নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবলিমিয়ে মোট আক্রান্ত ১৯৭ জন। এখন পর্যন্ত মারা যাওয়া ৮ জনের ৩ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী।
সর্বশেষ গত ১৩ জুলাই জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল আবেদীন সিদ্দিক মারা যান। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৩ জনের। এদের মধ্যে ১৫ জন সরকারি হাসপাতালে এবং ৮ জন বেসরকরি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—চিকনগুনিয়া—করোনার আতঙ্কের মাঝে জিকার জোড়া আঘাত
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৬০৯ জন। মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরের এবং ৩৩২ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি।
এদিকে জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে’তে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম
