কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামা বাবা ও ছেলে অতিরিক্ত রক্তবমির পর মারা গেছেন।
সোমবার (৯ জুন) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন— রাজশাহীর শাহীনুর রহমান (৬০) ও তাঁর ছেলে সিফাত (২০)।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মারা যাওয়াদের উদ্ধার করা সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্তবমি করে। একপর্যায়ে তারা মারা যান।
বাবা ও ছেলের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি ইলিয়াস খান।
বিডি/আলোকিত চট্টগ্রাম
