মাছ কিনতে যাওয়া ৪ রোহিঙ্গাকে অপহরণ, চালকও

টেকনাফে অটোরিকশা চালকসহ গাড়িতে থাকা চার রোহিঙ্গা যাত্রীকে অপহরণ করেছে ডাকাত দল।

মঙ্গলবার (৩ জুন) হোয়াইক্যং বাজার থেকে বাহারছড়া যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন— টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটার এলাকার মৃত নুর আহমদের ছেলে অটোচালক শামসু আলম (৩৫)। তবে বাকি চারজন রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : সমন্বয়ক পরিচয়ে অপহরণ, ৫ ঘণ্টায় যেভাবে মুক্ত হলো জুয়েল

স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণের শিকার রোহিঙ্গারা অটোরিকশায় করে মাছ কিনতে বাহারছড়ার শামলাপুরে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাহাড়ি ঢালার মাঝপথে একদল ডাকাত অটোরিকশা আটকে চালকসহ পাঁচজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে। অপহরণের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছি। সেখান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm