শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ১২ এপ্রিল

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১২ এপ্রিল (শনিবার) দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত খেলায় লড়বে চট্টগ্রাম ব্রার্দাস ইউনিয়ন ও লোহাগড়া ফুটবল একাদশ।

এদিকে ফাইনাল খেলা উপলক্ষে এক প্রস্ততি সভা মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপন, সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, কামাল উদ্দিন, নাছির উদ্দীন, আবদুল মাবুদ ও তৌহিদুল আলম।

আরও পড়ুন : পটিয়ায় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট, বর্ষীয়ান রাজনীতবিদ এয়াকুব আলী বললেন ‘ভ্রাতৃত্ব বাড়াবে তরুণ প্রজন্মে’

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব গাজী আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মেম্বার, মফিজুর রহমান, ইব্রাহীম সওদাগর, শরীফ উদ্দিন চৌধুরী, আবু সালেহ, জাবেদ চৌধুরী, আবদুল সালাম, মামুনুল ইসলাম, আবসার উদ্দিন, আবদুল করিম মেম্বার, অহিদুল আলম, আবদুল ছবুর, ইয়াসিন আরাফাত, অহিদুল আলম চৌধুরী পিবলু, টিংকু, জালাল উদ্দীন ছোটন, আলমগীর বাবু, কুতুবউদ্দিন পাভেল, বোরহান উদ্দিন, ইসহাক, ওবায়দুল হক রিকু, মো. জাহিদ, মাহবুবুল আলম পারভেজ, মিজানুর রহমান মায়া, বুলবুল আহমেদ নান্নু, আলমগীর আলম, শাখাওয়াত হোসেন, আবু নোমান চৌধুরী লিটন, শাহাদাত হোসেন, আশরাফুজ্জামান সৌরভ, মোশাররফ হোসেন রুবেল, মনির উদ্দিন নয়ন, ইরফান, জয়নাল আবেদীন, পৌর ছাত্রদল নেতা ইমরান ও আলী হোসেন।

সভায় জানানো হয়, ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। উদ্বোধক থাকবেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm