আইএসও-১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন সনদ অর্জন উপলক্ষে বর্ণিল আয়োজন করেছে স্বাস্থ্যসেবায় বিশ্বস্ত ‘পার্কভিউ হসপিটাল’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।
‘আর্ন্তজাতিক মানের ল্যাব, নির্ভরযোগ্য সেবা’— এ স্লোগান নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছিল পার্কভিউ। সম্প্রতি পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক আইএসও-১৫১৮৯:২০১২ অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করে। প্রথম ল্যাব সম্বলিত হাসপাতাল হিসেবে এ স্বীকৃতি পেয়েছে হাসপাতালটি।
এদিকে আজকের আয়োজনে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। এতে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক এবং ডিরেক্টর আমেনা শাহীন।
আরও পড়ুন : চট্টগ্রামে সবাইকে ছাড়িয়ে গেল ‘পার্কভিউ হসপিটাল’
মেডিসিন কনসালটেন্ট ডা. মো. রেজাউল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, অধ্যাপক শাহেদ আহমেদ, অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, ডা. শাকিল আহমেদ, ডা. শেফাতুজ্জাহান, ডা. রোকসানা আহমেদ, ডা. প্রসূন বড়ুয়া, মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন নাঈমুর রহমান এবং মাকের্টিং ম্যানেজার জাহেদুল ইসলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো–অপারেশনের (আইএলএসি) অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক অনুমোদিত।
এ স্বীকৃতি পেতে পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ডের (আইএসও–১৫১৮৯:২০১২) সব গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ ৭ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে। এই অর্জন পার্কভিউ হসপিটালের পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
আলোকিত চট্টগ্রাম


