কালুরঘাটে গার্মেন্টসে আগুন—নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

চট্টগ্রামের কালুরঘাটের এবালন গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে  এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

আগুন : হঠাৎ আগুনে পুড়ে ছাই চবির ৪ দোকান

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পটিয়া উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়।

তিনি বলেন, আগুনের সূত্রপাত হয় ভবনের চতুর্থ তলায় থেকে। সেখানে শ্রমিকরা সাধারণত কাজ করেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শ্রমিকরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত নিচে নেমে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চতুর্থ তলার ইবাদতখানায় আসরের নামাজ পড়তে যাওয়া কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। এরপর সাইরেন বাজানো হলে শ্রমিকরা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm