আনোয়ারায় ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় তিন দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
আরও পড়ুন : চট্টগ্রামে আড়াই টন পলিথিন ফেলে পালিয়ে গেল ব্যবসায়ীরা!
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, আজ চৌমুহনী বাজারে পরিচালিত অভিযানে ২৩৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি তিন দোকান মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ও চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মু. মঈনুদ্দীন ফয়সাল ও গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।
কাঞ্চন/আরবি
