চট্টগ্রামের কর্ণফুলীতে ২০০ দরিদ্র কিশোরকে বিনামূল্যে খৎনার পাশাপাশি দেওয়া হয়েছে ওষুধ।
বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে শিকলবাহা সাউথ চট্টগ্রাম হাসপাতালে আয়োজিত এ খৎনা ক্যাম্পে সহায়তা করে উপজেলা বিএনপি।
কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মামুন মিয়া।
তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম চালিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপি করেছে। ফ্যাসিবাদমুক্ত এবারের বিজয় দিবসে জনতার ঢল নেমেছে। মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারেছেন। মত প্রকাশ করতে পারছেন। প্রকৃত স্বাধীনতা উপভোগ করছেন। তারেক রহমানের নেতৃত্বেই নতুন বাংলাদেশ অপেক্ষমাণ।
কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ওসমানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, উপজেলা বিএনপির সদস্য এজাবত উল্লাহ, সালেহ্ জহুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার, বিএনপি নেতা কাজী মাইনুদ্দীন টিপু, শেখ আহম্মদ,এটিএম হানিফ, জসিম উদ্দিন জুয়েল, আবু তাহের, সেলিম খাঁন, এসএম ফারুক হোসাইন, মনির উদ্দীন মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন মনির, জুলধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ শামীম ও মো. শাহজাহান জুয়েল, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান, বিএনপি নেতা আব্দুল করিম, মতিউর রহমান নুরুন্নবী, মু. নুর, আব্দুন নুর ও শফিকুল হায়দার মন্টু, যুবদল নেতা জাহেদ লিটন ওশাহজাদা মহিউদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, ছাত্রদল নেতা রিফাত আহম্মেদ, শাখাওয়াত হোসেন মিশু, নুরুল ইসলাম, আসিফ আলী ও লিয়াকত, যুবদল নেতা মো. মান্না, আরিফুল ইসলাম নয়ন, জুলধা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম এবং শ্রমিক নেতা ওসমান।
আলোকিত চট্টগ্রাম
