বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃঞ্চ ব্রহ্মচারীর বক্তব্যকে ‘সুপার এডিট’ করে টিভি চ্যানেলে প্রচারের অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উদ্দেশ্যমূলকভাবে এমন অপচেষ্টা বলে দাবি করেছে সনাতনীদের এ দুই সংগঠন।
পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাস ব্রহ্মচারীর বক্তব্যকে প্রযুক্তির মাধ্যমে ‘সুৃপার এডিট’ করে একটি টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। স্বার্থন্বেষী মহলকে তুষ্ট করে সংখ্যালঘুদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ওই মহল এমন অপচেষ্টা করছে বলে দাবি করে, সনাতনীদের সবচেয়ে বড় এই দুই প্লাটফর্ম।
আরও পড়ুন : ইসকনের সম্পাদক চারু প্রভুকে ‘কড়াবার্তা’ সনাতনীদের
সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে চলমান সংখ্যালঘুদের ৮ দফা দাবি আদায়ের অন্যতম মুখপাত্র চিন্ময় প্রভুকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ভিডিও প্রচার করেছে একটি টিভি চ্যানেল। প্রচারিত ভিডিওতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুপার এডিট করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ওই টেলিভিশনে প্রচারিত ভিডিওর মাধ্যমে একটি স্বার্থন্বেষী মহলকে তুষ্ট করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। এই অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানোর পাশাপাশি অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে বুধবার (১৩ নভেম্বর) বিবৃতি দিয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি আদায়ের এই আন্দোলন কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। আমরা কখনোই কোনো বিশেষ দল বা মতের অনুকূলে এই আন্দোলন করছি না। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কেবলই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সনাতনীদের যৌক্তিক আট দফা দাবি আদায়ের।
বিবৃতিতে একটি টিভি চ্যানেলে প্রচার করা চিন্ময় কৃঞ্চ দাসের ভিডিও ‘সুপার এডিট’ দাবি করে এমন অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আলোকিত চট্টগ্রাম

