চকরিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল লাশ

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : আনোয়ারায় বঙ্গোপসাগরের পাড়ে বিবস্ত্র যুবকের লাশ

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পূর্ব বড় ভেওলা পশ্চিম সিকদারপাড়া এলাকায় কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। স্থানীয় লোকজন রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm