নগরে জুয়ার আসর থেকে ২২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার ৫৫০ টাকা এবং তিন বান্ডেল তাস জব্দ করা হয়।
বুধবার (৫ জুন) রাত সোয়া ১টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাবের পশ্চিম পাশের একটি রুম থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে বাসার ভেতর জুয়ার আসর, পুলিশের জালে ১০ যুবক
আটকরা হলেন— মো. ইমরান (২৮), মো. ফারুক (৩৫), নুরুল ইসলাম (৩৬), আবুল বশর (৪৫), শফিউল ইসলাম (৫০), আবুল খায়ের (৭০), মাসুদ পারভেজ (৬০), রবি উল্ল্যাহ (৩৫), মো. মফিজ (৩৫), আব্দুর ছালাম (৩৫), আব্দুর রহমান (২৮), সামছুল হক (৪৫), মো. হারুন (৪৭), আব্দুল রহিম (২৪), মাহফুজুর রহমান (৫৩), মো. সেলিম (৩৫), রুবেল রানা (৩২), মো. জয়নাল আবেদীন প্রকাশ রাসেল (২৭), মো. হাসান (২২), শ্রীধাম দাস (৪০), জহিরুল ইসলাম (৪০) ও মো. জাফর (৫২)।
এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ বলেন, আবহানী ক্লাবের পশ্চিম পাশে নুর উদ্দিনের দোকানের পেছনে একটি রুমের ভেতর থেকে ২২ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৭ হাজার ৫৫০ টাকা এবং তিন বান্ডেল তাস জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
এনইউএস/আরবি
