চকরিয়ায় নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালকাকারা এলাকায় এ ঘটনা ঘটে।
মো. তমজিদুল ইসলাম চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের আবদুল খালেকের ছেলে।
আরও পড়ুন : চকরিয়ায় দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে যুবক লাশ
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াস উদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তমজিদ। এসময় তিনতলার ছাদ থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমকেডি/আরবি
