রাউজানের পশ্চিম গুজরা পারিয়ালপাড়ায় প্রতিবছরের মতো এবারও হবে ক্ষেত্রপাল বিগ্রহ পূজা। সর্বজনীন ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি এ উপলক্ষে দুদিনব্যাপী বর্ণিল আয়োজন করেছে।
আয়োজনের মধ্যে রয়েছে- ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন, বিকাল ৪টায় গীতা পাঠ ও প্রতিযোগিতা, বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ উত্তোলন ও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা ও রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ।
আরও পড়ুন: ক্ষেত্রপাল বিগ্রহ : সৌভাগ্যের দিন কাল
পরদিন ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৬টায় চণ্ডী পাঠ, সকাল ৭টায় পূজা গ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান এবং দুপুর ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।
আয়োজনে ভক্তদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।
আরবি/আলোকিত চট্টগ্রাম
