ঈদগাঁওয়ে ঘাতক কাভার্ডভ্যান মুহূর্তেই কেড়ে নিল ২ যুবকের প্রাণ

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

স্থানীয় সমাজকর্মী কাইয়ুম উদ্দিন ডিসেন্ট বলেন, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরিবারের অনাপত্তির ভিত্তিতে লাশের দাফন প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সর্বত্র শোক বিরাজ করছে।

যোগাযোগ করা হলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ দুটি স্বজনেরা নিয়ে গেছে।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm