নগরের পতেঙ্গা থানাধীন কাটগড় কালী মন্দির এলাকায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় কালীবাড়ি এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।
তিনি বলেন, ড্রামের ভেতর থেকে উদ্ধার করা লাশের পরিচয় এখনও জানা যায়নি। তবে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কীভাবে লাশটি এখানে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এনইউএস/আলোকিত চট্টগ্রাম
