সরাইপাড়ায় সাঁতার কাটতে গিয়ে লাশ ১২ বছরের শিশু

নগরের পাহাড়তলীর সরাইপাড়ায় সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে সাইফুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে লালমিস্ত্রি বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

আরও পড়ুন : খেলতে গিয়ে লাশ জাহান—রোহান

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই নুরুল আলম আশেক বলেন, আজ (সোমবার) সকাল ৭টার দিকে পুকুরে সাঁতার কাটতে নামলে সাইফুল ইসলাম হঠাৎ পানিতে ডুবে যায়। পরে দুপুর পৌনে একটার দিকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এনইউএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm