প্রেম করার অপরাধে চট্টগ্রামে যুবককে খুন করে ঝুলিয়ে দিল গাছে

নগরে মো. কামরুল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) রাতে আকবরশাহ থানাধীন হারবাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, কামরুলের প্রেমিকা মিমের পরিবার পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে রেখেছে কামরুলকে।

নিহতের ভাই মো. রিপন আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে একসাথে ভাত খেতে বসেছি পরিবারের সবাই মিলে। হঠাৎ কামরুলের মোবাইলে একটা কল আসে। সে ওই কল পেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর বাসায় না আসায় একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত খোঁজাখুঁজির পর সকালে এলাকার একটি গাছের সাথে বেল্ট দিয়ে তার গলা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। তার পা বাঁধা ছিল ও গায়ে অসংখ্য মারধরের দাগ রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে কমল পেঁয়াজের ঝাঁজ, রসুনেও সুবাতাস

এ সময় তিনি কামরুলের প্রেমিকা মিমের পরিবারই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কামরুলের লাশ গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় থাকলেও তার গায়ে অসংখ্য মারধরের দাগ রয়েছে। তাদের সন্দেহ খুনের পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm