গৃহকর্মী কুপিয়ে খুন করল হাটহাজারীর গৃহকর্ত্রীকে

হাটহাজারীতে কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীর কুপিয়ে খুন করেছে এক গৃহকর্মী। ঘটনার পর গৃহকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমান বাজারের পূর্বে রুহুশের মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহকর্ত্রীর নাম মর্জিনা বেগম। ঘাতক গৃহকর্মীর নাম সঞ্চিতা চাকমা (৩৫)। নিহত মর্জিনা সিরাজগঞ্জের বেলকুচি থানার শহিদুল হকের স্ত্রী। হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। আটক সঞ্চিতা রাঙামাটির নানিয়ারচর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: বাঁশঝাড়ে নিয়ে দেড় বছরের ভাতিজাকে গলা টিপে খুন করে ফুফু

স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্চিতা স্কুলশিক্ষক হক সাহেবের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। আজ (সোমবার) সকালে ঘরের কাজ নিয়ে গৃহকর্ত্রীর সঙ্গে সঞ্চিতার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বটি দিয়ে গৃহকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন সঞ্চিতা। এসময় মর্জিনার আত্মচিৎকারর স্থানীয়রা এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর ঘাতক সঞ্চিতাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দেন।

যোগাযোগ করা হলে হাটহাজারী মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় সঞ্চিতা চাকমা নামের এক গৃহকর্মীকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm