নগরে ২ হাজার ৪শ পিস ইয়াবাসহ দুই মাদককারীকে আটক করেছে নগর গোয়েন্দা বিভাগ (ডিবি দক্ষিণ)। এদের একজন তরুণ ও অন্যজন তরুণী।
শনিবার (২১ মে) চান্দগাঁও চক মার্কেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: রেললাইনে অস্ত্র—কার্তুজ নিয়ে অপেক্ষা, র্যাবের অভিযানে ধরা
আটকদের একজন-মহেশখালী কালামারছড়া চালিয়াতলী উত্তরনুরভিলা এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮)। তিনি চান্দগাঁও উত্তর মোহরা হামিদচরএলাকার নুরু খাদেমের ভাড়া বাসায় থাকতেন। অন্যজন মহেশখালী মাতারবাড়ী ৫ নম্বর ওয়ার্ড মোস্তাফিজের বাড়ীর মৃত জয়নাল আবেদীনের মেয়ে শারমিন বেগম (২৪)। বর্তমানে তিনি হালিশহর আব্বাসপাড়া বাজার এলাকার শাহজাহানের ভাড়া বাসার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মহেশখালী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে কম দামে মাদক সংগ্রহ করে। পরে নগরে এনে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করার কথা স্বীকার করে। আটকের সময় তারা ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়েছিল।
আরএস/আরবি
