বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
আরও পড়ুন: একটুও বুক কাঁপেনি চালকের, ৭ ভাই—বোনকে গাড়িচাপা দিয়ে মালিকের ইন্ধনেই পালায়
আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম জানান, আকবর খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহষ্পতিবার বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
