ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে হবে। একইদিন হবে গণভোটও।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।
ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। এই হিসাবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আলোকিত চট্টগ্রাম

