৭ বার কাজ করে বন্ধ করে দিয়েছে বন বিভাগ। করেছে মামলাও। এরপরও বাঁশখালীতে বন্ধ করা যাচ্ছে না সংরক্ষিত বন কেটে পাকা দালান নির্মাণের কাজ। ১৩০০ বর্গাকার ফুটের এই পাকা দালানটি নির্মিত হচ্ছে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি বশিরা বাড়ী এলাকায়।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, পাকা দালানটি নির্মাণ করছেন আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। তবে সংরক্ষিত বনের ওই জায়গাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া বেগমের বাবা আব্দুল হাকিম।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বাঁশখালীর জলদি রেঞ্জের রেঞ্জার আনিসুজ্জামান শেখ আলোকিত চট্টগ্রামকে বলেন, মামলা করেও বন্ধ করা যাচ্ছে না নির্মাণকাজ। এ পর্যন্ত সাতবার বন বিভাগের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বন কর্মকর্তারা ফিরে এলে বনদস্যুরা আবার সংঘবদ্ধ হয়ে নির্মাণকাজ শুরু করে দেয়।
আলোকিত চট্টগ্রাম


