৩ মাসের বিশেষ অভিযান—খুনের আসামিসহ চকরিয়ায় পুলিশের জালে ৪৭৮

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গত তিন মাসে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাই, মাদক ব্যবসায়ীসহ ৪৭৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চাঞ্চল্যকর সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ারসহ বিভিন্ন হত্যা মামলার আসামিও রয়েছে।

আরও পড়ুন : চকরিয়ায় টানা অভিযানে গরুচোর ডাকাত ছিনতাইকারী মলম পার্টির সদস্য ধরা

আলোকিত চট্টগ্রামকে বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুঁইয়া। তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারসহ বিভিন্ন হত্যা মামলার আসামি রয়েছেন। এছাড়া রয়েছেন ২২ জন পেশাদার ডাকাত, ১৭১ জন নিয়মিত মামলার আসামি, ১৯১ জন বিভিন্ন মামলার পলাতক আসামি, ২৮ জন সাজাপ্রাপ্ত আসামি, ১৪ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মলম পার্টির সদস্য এবং অন্যান্য মামলার ৪৯ জন আসামি। সবমিলিয়ে তিন মাসের বিশেষ অভিযানে ৪৭৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি (মিনি ট্রাক), ৫২টি টমটম গাড়ির (থ্রি-হুইলার) ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাড়ে ৪ হাজার পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা এবং ২৭ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm