বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এর পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মূল লক্ষ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে বিএনপির একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ওয়ার্ড বিএনপির এ ইউনিটের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক, বিএনপি নেতা শাহাবুদ্দিন, সাবেক কমিশনর মো. ইসমাইল হোসেন, আবদুস সাত্তার, মো. লোকমান, মো. ইলিয়াছ, আবু জাফর, মো. রফিক সোলায়মান, সাইফুল ইসলাম সাবের, গিয়াসউদ্দিন, মো. শফিউল আলম, শরিফ কন্ট্রাক্টর, মো. লোকমান, নজরুল, মালেক, ইকবাল, দিদার, হারুন, ফারুক জাহাঙ্গীর ও রিমন।
আলোকিত চট্টগ্রাম


