১ ঘণ্টা ধাওয়া করে ১২ জলদস্যুকে ধরল কোস্টগার্ড, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ১ ঘণ্টা ধাওয়া করে অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ১২ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী সমুদ্র মোহনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ছুরি, ৬টি চাপাতি, ৫টি শাবল ও ২টি হাতুড়ি উদ্ধার করা হয়।

আটক জলদস্যুরা হলেন— মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রিদোয়ান (২২), নুরুল আবছার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নুর মোহাম্মদ (৫১)। তাদের বাড়ি মহেশখালী ও বাঁশখালী এলাকায়। এদের মধ্যে মো. রফিক জলদস্যুদের সর্দার।

আরও পড়ুন : নাফ নদীতে অ্যাকশনে কোস্টগার্ড, ১৬ আটকের একজন লাশ

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক বলেন, আটক জলদস্যুরা বঙ্গোপসাগরে জেলেদের ফিশিং বোট ডাকাতিতে জড়িত। আজ বোটে ডাকাতির উদ্দেশ্যে সাগরপথে ট্রলার নিয়ে ঘুরছিল। চ্যালেঞ্জ করা হলে তারা ট্রলারের গতিবেগ বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে এক ঘণ্টা ধাওয়া করে তাদের আটক কর হয়।

তিনি আরও বলেন, আটক জলদস্যু ও উদ্ধার করা অস্ত্র বিকেলে বাঁশখালী থানায় হন্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm