চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১২ মার্চ টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া নির্ধারিত এলাকার আশপাশের এলাকাতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
মঙ্গলবার (১১ মার্চ) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে জরুরি উচ্চচাপ বিশিষ্ট গ্যাস পাইপ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব প্রতিস্থান কাজের জন্য বুধবার জরুরি গ্যাস ‘শাট-ডাউন’ ঘোষণা করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। এদিন ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন : চট্টগ্রামে বেশি দামে সয়াবিন তেল—ক্ষতিকর রঙ, ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকার দণ্ড
এলাকাগুলো হলো— কালুরঘাট, নক্সসাস শিল্প এলাকা (বাহির সিগনাল), চররাঙ্গামাটি, বড়ুয়াপাড়া, নকসিয়া জোন, চাঁন্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট এলাকা, মোহরা, কুয়াইশ, নজু মিয়ার হাট, হামিদ চর, পাঠানিয়া গোদা, কাতালগঞ্জ, চকবাজার, ওলিখা মসজিদের সামনের এলাকা ও এর আশেপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও গ্যাস সববরাহ চালু হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে কেজিডিসিএল কর্তৃপক্ষ। একইসঙ্গে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


