১২ বছর পূর্তি উপলক্ষে ‘ঐতিহ্য ও গৌরবের যুগপূর্তি উৎসব’ করেছে আবাসন প্রতিষ্ঠান রিড হোল্ডিংস লিমিটেড।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) জমকালো আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা। তিনি বলেন, রিড হোল্ডিংসকে ঘিরে আমাদের স্বপ্ন কেবল বড় নয়, সুদূরপ্রসারী। রিড’কে শুধু একটি হোল্ডিং কোম্পানি হিসেবে নয়, বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবেও মানুষের মনে জায়গা করে দিতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাইয়ুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, সিনিয়র অ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসান এবং চট্টগ্রাম বার কাউন্সিলের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রকল্পভিত্তিক অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা করেন প্রতিষ্ঠাতা ও উপব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। পাশাপাশি রিড অর্কিড টাওয়ার (হালিশহর বি-ব্লক) এবং রিড তৈয়বুন হাইটস (বহদ্দারহাট) প্রকল্পের ভূমি মালিক ও গ্রাহকদের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাটের চাবি হস্তান্তর ও উপহারসামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে রিড হোল্ডিংস লিমিটেডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাহকসহ বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত সহযোগী ব্যক্তি, ঠিকাদার, প্রকৌশলী, আইনজীবী ও উদ্যোক্তাদের কৃতজ্ঞতা স্মারক দেওয়া হয়।
ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চট্টগ্রামের পরিচিত ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদেরও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, রিড হোল্ডিংসের প্রতিটি প্রকল্প আমাদের প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে। রিড হোল্ডিংসের এই ১২ বছর শেষ নয়, এটি নতুন এক যাত্রার সূচনা।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠান দাঁড়ায় মানুষের বিশ্বাস, আস্থা এবং সম্পর্কের ভিত্তিতে। এই ১২ বছরে রিড হোল্ডিংস সেই বিশ্বাস অর্জনের চেষ্টা করেছে। আজকের এই জমকালো আয়োজন তারই প্রতিফলন।
আলোকিত চট্টগ্রাম


