হালদায় গভীর রাতের অভিযানে ধরা খেল ৬ জন

হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনকে জেল দেওয়া হয়েছে। প্রত্যককে জরিমানা করা হয়েছে লাখ টাকা করে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৩টায় উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৬ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তাঁকে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলীসহ হাটহাজারী মডেল থানা পুলিশ।

হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm