হাফেজ ও এতিমদের ইফতার করিয়ে ঈদের উপহার তুলে দিল বোনানজা ক্লাব

কোরআনের হাফেজ ও এতিমদের সম্মানে প্রতিবছরের মতো ইফতার মাহফিল ও ঈদের উপহার বিতরণ কর্মসূচি পালন করেছে বোনানজা ক্লাব। একইসঙ্গে আয়োজন করা হয় ক্লাবের অষ্টম বর্ষপূর্তি উদযাপন ও বিশেষ বার্ষিক সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার (৩ মার্চ) নগরের একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন— লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইন, আইআইইউসি’র প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলী, ক্লাবের উপদেষ্টা ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব এবং স্বেচ্ছাসেবী কাজে ভূমিকার জন্য আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ও কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ক্লাবের উপদেষ্টা ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মাহমুদুল হক, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল হক ডিউক, কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. নুরশেদুল মামুন, সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, পার্সিভ্যাল হিল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম চৌধুরী ও বাংলা লুক ডিজিটাল এজেন্সি সিইও রোটারিয়ান ফরহাদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোনানজা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফিউল হাসান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি আতহার শিহাব জাকি ও প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানবিরুল ইসলাম তুষার। মোনাজাত পরিচালনা করেন বন্দরটিলা আলী শাহ সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন মাহবুব।

অনুষ্ঠানে প্রফেসর ড. হাসমত আলী বলেন, আত্মকেন্দ্রিক সমাজব্যবস্থায় নিবেদিত তরুণ-যুবকরা স্বেচ্ছায় যে শ্রম দিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

প্রফেসর ড. এনামুল হক বলেন, মাহে রমাদানের প্রকৃত শিক্ষার প্রতিচ্ছবি বোনানজার মানবিক কার্যক্রমে ফুটে উঠে। বোনানজার অষ্টম বর্ষপূর্তি সফল হোক ও উত্তোরত্তর সাফল্য কামনা করছি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm