সৈকত বারে আগুন

নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে যায়৷ আধা ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকাল ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভাতে কাজ করছিল ফায়ার সার্ভিস সদস্যরা।

গত বছরের ৫ আগস্ট সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। চলে লুটপাটও। পরে এটি সংস্কার করে চালু করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm