সুদানে অস্ত্রবিরতিতে দুপক্ষ

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে সংঘাতরত দুপক্ষ। শনিবার পর্যন্ত এই অস্ত্রবিরতি চলবে।

অস্ত্রবিরতিতে মধ্যস্ততাকারী সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৬টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে। এছাড়া সারা দেশে নিরবচ্ছিন্ন আন্দোলন এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দিতেও সম্মত হয়েছে দুপক্ষ।

এর আগে দুপক্ষের মধ্যে চলমান সংঘাতে অস্ত্রবিরতির কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রসঙ্গত, সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এ সংঘাত চলছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm