সীতাকুণ্ডে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার বাড়বকুণ্ড অলিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. শাহাদাত হোসেন (২৭), ইমাম হোসেন সবুজ (৩০), সালামত উল্লাহ (২৮), শওকত মাহমুদ সৌরভ (২৫), মো. ইয়াছিন (৩৫), মো. ফসিউল আলম (৩২), মো. নয়ন (২৫), মো. সাদ্দাম (৩২) ও মো. মোশারফ হোসেন (২৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে রাতের আঁধারে জুয়ার আসর, ধরা খেল ৯ জুয়াড়ি
এদিকে আজ (শনিবার) আটকদের আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের মো. সাদ্দামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার রাতে জুয়া খেলার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৯ জুয়াড়ুকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার পর আজ আদালতে পাঠানো হয়েছে।
এসএস/আরবি


