সামারসেট ক্রিকেট একাডেমি—হায়দার চেয়ারম্যান, রিফাত প্রধান নির্বাহী

সামারসেট ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রামের মোহামেডান ব্লুজের সাবেক খেলোয়াড় ও নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি হায়দার খান। এছাড়া প্রধান নির্বাহী করা হয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল দলের সাবেক খেলোয়াড় শিবলী নোমান রিফাতকে।

চট্টগ্রাম নগরের খুলশি একাডেমির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সামারসেট ক্রিকেট একাডেমির কো-ফাউন্ডার ও সাবেক ক্রিকেটার আব্দুল কাদের সিদ্দিক।

আরও পড়ুন : স্বাধীন বাংলা ফুটবল একাডেমির চেয়ারম্যান শিবলী নোমান রিফাত

এদিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসম্পাদক দিদার হোসেনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক কাজী তাইফুর জুনায়েদ তানিম, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন, শওকত জামিল, শাহাদাত হোসেন নয়ন, মো. শাহেদ হোসেন ও মো. বিপ্লব রানাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm