সাতকানিয়ার শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে ১০টায় ওই মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
আরও পড়ুন : রেকর্ড গড়া আরাফ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে অতিথি ছিলেন আশরিয়া গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মো. আক্কাছ উদ্দিন, ফ্যাস্টিভা কোকারিজের স্বত্বাধিকারী এমএ আলম, ওমান কিং জালান গ্রুপের চেয়ারম্যান আবদুল মান্নান সিআইপি ও অ্যাড. রিদোয়ানুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুকন উদ্দিন আজম, আহমদুর রহমান স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান, খাগরিয়া প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক আবু ছালেহ মাহী, ব্যবসায়ী শহিদুল ইসলাম, রাজনীতিবিদ জসিম উদ্দিন সওদাগর ও আবদুর রহিম সওদাগর।
আলোকিত চট্টগ্রাম


