সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার নলুয়া নয়াখাল এলাকার সোনার বাংলা ইটভাটায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সহকারী কমিশনার সামছুজ্জামান বলেন, সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় মাটি কেটে ব্রিকফিল্ডে দেওয়ার কথা স্বীকার করায় সোনার বাংলা ইটভাটাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সতর্ক করা হয়।
অভিযানে সেনাবাহিনীর সদস্য ও সাতকানিয়া ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


